প্রতিষ্ঠানের লক্ষ্য ও অর্জন

আমাদের একটি আলোকিত ভবিষ্যতের নির্মাতা। আমাদের অঙ্গীকার— প্রতিটি শিক্ষার্থীকে শুধুমাত্র পাঠ্যজ্ঞান নয়, বরং মানবিকতা, নৈতিকতা ও আত্মবিশ্বাসে গড়ে তোলা। আমরা বিশ্বাস করি, সুশিক্ষিত একেকটি মেয়ে শিশুই হতে পারে একটি জাতির সম্ভাবনার বীজ। তাই আমাদের লক্ষ্য— জ্ঞানের আলোয় আলোকিত করে, প্রতিটি ছাত্রীকে আত্মমর্যাদাশীল, দায়িত্বশীল ও সমাজদ্রষ্টা নাগরিক হিসেবে গড়ে তোলা।
অর্জনঃ
এই প্রতিষ্ঠানের প্রতিটি সাফল্য আমাদের দায়িত্ববোধ, অধ্যবসায় ও শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্যের প্রতিচ্ছবি।
বছরের পর বছর এসএসসি পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল।
বিভিন্ন জাতীয় ও উপজেলা পর্যায়ের বিতর্ক, রচনা, বিজ্ঞান মেলা ও ক্রীড়া প্রতিযোগিতায় গৌরবোজ্জ্বল অংশগ্রহণ ও পুরস্কার প্রাপ্তি।
শিক্ষার্থীদের নৈতিক উন্নয়ন ও সাংস্কৃতিক চর্চায় গঠিত হয়েছে একটি সুন্দর, প্রাণবন্ত শিক্ষাব্যবস্থা।
শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সহযোগিতা ও স্থানীয় জনগণের নিরন্তর সহমর্মিতায় বিদ্যালয়টি আজ একটি নির্ভরতার নাম।
শেষকথাঃ
আলীমুদ্দিন ছবুর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়— এটি এক সম্ভাবনার দ্বীপ, এক আশার বাতিঘর। ভবিষ্যতের নারী নেতৃত্ব আজ এখান থেকেই জন্ম নিচ্ছে, বেড়ে উঠছে আত্মবিশ্বাসী কণ্ঠ, এবং গড়ে উঠছে এক আত্মমর্যাদাপূর্ণ প্রজন্ম।